মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউনে হলে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট বরিশাল বিভাগ এ সমাবেশের আয়োজন করে।

শিক্ষক মহাজোট নেতা সৈয়দ মাহাবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহিরুল আসলাম জাফর, গোলাম সরোয়ার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বাস্তবায়ন চান। এক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা। আর এ বৈষম্যের জন্যই আন্দোলন শুরু করেছেন তারা।

বক্তারা আরও বলেন, ২০১৪ সাল থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে আবেদন জানিয়েও সমাধান পাননি তারা। এ ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শিক্ষকদের দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস দেয়। কিন্তু তার বাস্তবায়ন না হওয়ায় ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD