মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাউফলে আটক হওয়া দুই পুলিশ সদস্য’র ঘটনায় তদন্ত চলছে

বাউফলে আটক হওয়া দুই পুলিশ সদস্য’র ঘটনায় তদন্ত চলছে

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে প্রশাসনের মা ইলিশ রক্ষার অভিযানে দুই পুলিশ সদস্য’র আটক হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

এরইমধ্যে ওই দুই পুলিশ সদস্যকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানা কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়ে এসেছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে।

আর ঘটনার তদন্ত শেষে পুলিশ সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা।

এদিকে থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছে, যেহেতু ওই দুই পুলিশ সদস্যকে অন্য একটি জেলার নদী থেকে আটক করা হয়েছে তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তারা সেখানে গিয়েছিলন, তাদের সাথে পুলিশের আর কে কে ছিলে। এসব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন বিধায় এ বিষয়ে এখন কিছু বিস্তারিত জানাতে রাজি নন তিনি।

উল্লেখ্য রোববার (২০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল উপজেলায় তেতুলীয়া নদীর ধুলিয়া পয়েন্টে মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার কনস্টেবল জুলফিকার ও মোহাম্মদ আলীকে আটক করে স্থানীয় প্রশাসন। ওই অভিযানে আরো ৪ জেলেকে আটক করা হয় এবং জব্দ করা হয় মা ইলিশ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ সাংবাদিকদের জানান, রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকতার্ এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে। তেতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ ধরারত একটি ট্রলার আটক করে। ওই ট্রলার থেকে বরিশাল বন্দর থানার মো. জুলফিকার ও মোহাম্মদ আলী নামের দুই পুলিশ সদস্য ও ৪ জেলেকে আটক করা হয়। অভিযানের সময় দুটি স্পীড বোটসহ অন্যরা পালিয়ে যায়।

তবে অপর একটি সূত্র বলছে, যারা পালিয়েছে তাদের সাথে বন্দর থানার অপর দুই পুলিশ সদস্য এএসআই এরফান ও তরিকুল ছিলেন। যদিও এ বিষয়ে এখনো কারো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD