মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শিশুশ্রম নিরসন-গৃহকর্মী সুরক্ষা বিষয়ক কর্মশালা

বরিশালে শিশুশ্রম নিরসন-গৃহকর্মী সুরক্ষা বিষয়ক কর্মশালা

Sharing is caring!

বরিশালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল আঞ্চলিক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসন বরিশালের সার্বিক সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালযয়ের সচিব কে এম আলী আজম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, শ্রম অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম মিজানুর রহমান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনা আনাম।

এছাড়া কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সুশীল সমাজ, কলকারখানা প্রতিষ্ঠান শ্রমিক-মালিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও ২০২৫ সালের মধ্যে সব প্রকার শিশুশ্রম নিরসনের সরকার অঙ্গীকারবদ্ধ। সেই পরিপ্রেক্ষিতে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক বিভিন্ন আলোচনা করেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD