শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জাল-ইলিশসহ ২২জেলে আটক

বরিশালে জাল-ইলিশসহ ২২জেলে আটক

Sharing is caring!

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২২ জনকে আটক করেছে নৌ পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (১৬ অক্টোবর) দিনভর বরিশাল সদর উপজেলা ও হিজলা উপজেলার বিভিন্ন নদীতে এসব অভিযান চালানো হয়।

এর মধ্যে বরিশাল সদরে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ৫ কেজি ইলিশ উদ্ধার করে। পাশাপাশি এ অভিযানে ইলিশ শিকারের সময় ৪জনকে আটক করা হয়।

অপরদিকে বরিশাল জোন নৌ-পুলিশের একটি টিম হিজলা উপজেলাধীন বিভিন্ন নদীতে অভিযান চালায়। যে অভিযানে ৬০ কেজি মাছ ও ২ লাখ মিটার জাল জব্দ করা হয়। পাশাপাশি এ অভিযানে ১৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের পরিদর্শক আবু তাহের।

বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, আটক ২২ জনের মধ্য থেকে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এবং ২জনের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। পাশাপাশি জব্দ জাল ধ্বংস এবং উদ্ধার হওয়া ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD