মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে আটক-২

বরিশাল বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে আটক-২

Sharing is caring!

বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের ইউসুফ আলী মুন্সীর পুত্র রাসেল মুন্সী ও বরিশাল কাউনিয়া জানুকী সিংহ রোডের মৃত সিরাজুল ইসলাম খানের পুত্র কে এম রাব্বি ইসলাম লেমন। এ ঘটনায় ভুক্তভুগী ব্যবসায়ী মোঃ অলিউল্লাহ আলম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মোঃ অলিউল্লাহ আলম উপজেলার মহেশপুর বাজার জামে মসজিদের নিচে একটি কম্পিউটারের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৭-৮ দিন আগে রাসেল মুন্সির ০১৭৫০-৪৭৪৬১৬ নাম্বার মোবাইল ফোন দিয়ে তাহার মোবাইল ফোনে বলে তিনি এনএসআই লোক।

অলিউল্লাহ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্তে রয়েছেন তিনি। মামলা তদন্ত রিপোর্ট তার পক্ষে দিতে হলে টাকা দিতে হবে। সেই মোতাবেক প্রতারক রাসেল মুন্সী ও রাব্বি ইসলাম লেমন টাকা নিতে বুধবার ১ টা ৩০ মিনিটের টার সময় মহেশপুর বাজারে গিয়ে তার দোকান বন্ধ দেখতে পেয়ে স্থানীয় বসিরের মাধ্যমে অলিউল্লাহ আলমকে খবর দেয়।

তিনি বাড়ি থেকে এসে তাদেরকে তার দোকানে বসতে বলেন। এ সময় পুনরায় রাসেল মুন্সী ও রাব্বি ইসলাম লেমন নিজেদেরকে এনএসআইর লোক পরিচয় দিয়ে ঢাকা থেকে মামলার তদন্ত করতে এসেছেন বলে জানান। তিনি যদি তাদেরকে ২০ হাজার টাকা টাকা দেয় তাহলে মামলার তাদের পক্ষে দিবেন বলেন।

তারা এনএসআইর লোক কিনা বিষয়টি ব্যবসায়ী অলিউল্লাহর সন্দেহ হলে তার দোকানে বসেই তাদের সাথে উচ্চবাচ্য তর্ক বিনিময় হয়। তর্কাতর্কির এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হয়ে প্রতারকদের চ্যালেঞ্জ করে আটক করে বাকেরগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে বাকেরগঞ্জ পুলিশ এসে কথিত এনএসআই সদস্য প্রতারক রাসেল মুন্সী ও কেএম রাব্বি ইসলাম লেমনকে আটক করে বরিশাল জেলহাজতে প্রেরণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD