শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিশ্ব খাদ্য দিবস বরিশালে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য দিবস বরিশালে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য এবং খাদ্য অধিকার আইনের দাবি জানিয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও সামারকলিপি প্রদান করা হয়েছে।

খাদ্য অধিকার বাংলাদেশের বরিশাল জেলা কমিটির আয়োজনে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বরিশাল খাদ্য অধিকার জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. হাবিবুর রহমান, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল মহিলা পরিষদের সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর হোসেন, জাহানারা স্বপ্না সহ অন্যরা।

সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠান সঞ্চলনা করেন উন্নয়ন সংগঠন নেতা শুভংকর চত্রবর্তী।

পাশাপাশি বক্তারা খাদ্য অধিকার আইনের বাস্তবায়ন করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার দাবি জানান।

মানব বন্ধন শেষে তারা নগরে একটি র‌্যালি বের করে। যা বিভিন্ন সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD