মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

বরিশালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রফিকুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা এলাকার মৃত হাতেম আলী মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের সিনেমা হল বাজার সংলগ্ন চেম্বার থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এর পর তাকে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় রফিকুল ইসলামকে তার সার্টিফিকেটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আদালতের কাছে কোনো সদোত্তর দিতে পারেননি। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রফিকুল ইসলাম ২ মাস ধরে ওই এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় ২০০ জন নারী সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD