শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জাল-ইলিশসহ ২১ জেলে আটক

বরিশালে জাল-ইলিশসহ ২১ জেলে আটক

Sharing is caring!

বরিশালের কীর্তনখোলা, কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ও ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (১৩ অক্টোবর) দিনগত রাত ১০টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মৎস অধিদপ্তরের সহযোগিতায় নৌপুলিশ বরিশালের কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়। এসময় ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশসহ ১৬ জেলেকে আটক করা হয়। এছাড়া মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জালসহ ৫ জেলেকে আটক করা হয়।

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD