মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৮ লাখ মিটার অবৈধ জালসহ আটক ৩৮ 

বরিশালে ৮ লাখ মিটার অবৈধ জালসহ আটক ৩৮ 

Sharing is caring!

বরিশালের বিভিন্ন নদ-নদীতে কোস্টগার্ড ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট প্রায় ৮ লাখ ১ হাজার ৫ শ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল ও পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

বরিশাল জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, কোস্টগার্ডের বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে শনিবার (১২ অক্টোবর) রাত থেকে রোববার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়। এসময় ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৫ কেজি মাছসহ ২০ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।

অভিযানে বরিশাল সদরের শায়েস্তাবাদ সংলগ্ন আড়িয়াল খা নদে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এদের কাছ থেকে ১ হাজার ৫ শ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

অপরদিকে নৌ-পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, হিজলা ও বরিশাল জোনাল নৌ-পুলিশের যৌথ অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। যাদের কাছ থেকে ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আটকদের বরিশাল সদরে নিয়ে আসা হচ্ছে ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD