বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
ভান্ডারিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

ভান্ডারিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

Sharing is caring!

পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাসের চাপায় মো. সুমন খান (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) শহরের পৌর এলাকার বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের মালেক খান শাজাহানের ছেলে ও শহরের নাবিন টাওয়ার মার্কেটের গিফট কর্নারের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে হেঁটে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়ক হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন সুমন। পথে তিনি ওই সড়কের এমএ খালেক মিয়ার পাথর বাড়ির সামনে পৌঁছালে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৪) একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান দুর্ঘটনার সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন। পরে তিনি বাস ফেলে পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুমনের মৃত্যু হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত সুমনকে ময়না-তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, নিহতের পরিবার থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। হেলপারকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD