মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দক্ষিণাঞ্চলে ক্লিন ওয়াটার সাপ্লাইয়ে সহায়তা করবে ভারত

দক্ষিণাঞ্চলে ক্লিন ওয়াটার সাপ্লাইয়ে সহায়তা করবে ভারত

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনয়িাবাত সাদিক আব্দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবনে মেয়রের কার্যালয়ে সাক্ষাতের পাশাপাশি মেয়রের সাথে একান্ত বৈঠকও করেন ভারতীয় হাইকমিশনার। পরবর্তীতে তিনি বরিশাল সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথেও কুশল বিনিময় করেন।

এসময় ভারতীয় হাই-কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর স্বামী প্রশান্ত কুমার দাশ, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ভারতীয় হাই কমিশন ও বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মেয়রের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর সৌজন্য সাক্ষাত শেষে বৈঠক করেছেন। যেখানে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগর নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরেন। যা দেখে মুগ্ধ হন ভারতীয় হাই কমিশনার।

পরবর্তীতে হাই কমিশনার সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথে কুশল বিনিময়কালে বলেছেন, আপনারা তরুণ মেয়র পেয়েছেন, আবার আপনারা (কর্মকর্তা) ও তরুণ। এটা খুবই ভালো দিক। কারণ তরুণরা চ্যালেঞ্জ গ্রহন করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়র যে স্মার্ট সিটি গড়ার স্বপ্ন দেখছেন তা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ আখ্যা দিয়ে হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ভারতের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও এ অঞ্চলে ক্লিন ওয়ার্টার সাপ্লাইয়ের ক্ষেত্রেও ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন হাইকমিশনার। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার ।

এদিকে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সৌজন্য সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনারকে বরিশালে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় মেয়র স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা ও ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবার ও তাদের স্বজনদের ভারতে আশ্রয়ের বিষয়টি তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD