মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লু‌সির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইক‌মিশনার

লু‌সির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইক‌মিশনার

Sharing is caring!

মহান মু‌ক্তিযু‌দ্ধের সময় বি‌শেষ অবদান রাখা বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

শ‌নিবার (১২ অ‌ক্টোবর) সকা‌লে তি‌নি নগ‌রের বগুরা‌রোডস্থ অক্সফোর্ড মিশন চা‌র্চে এ যান এবং সেখা‌নে থাকা লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ ক‌রেন।

এ সময় ভারতীয় হাইক‌মিশনার রীভা গাঙ্গুলি দাশ তার শা‌রীরিক খোঁজখবর নেন এবং কুশল বি‌নিময় ক‌রেন। পাশাপা‌শি হাইক‌মিশনার কিছু সময় একা‌ন্তে লু‌সি হ‌ল্টের সঙ্গে কথা ব‌লেন।পরে ভারতীয় হাইক‌মিশনার ঐ‌তিহ্যবাহী অক্সফোর্ড মিশন চা‌র্চও ঘু‌রে দে‌খেন। তিনি বেলা ১১টায় নগ‌রের ক‌বি জীবনানন্দ দাশ স্মৃ‌তি পাঠাগার প‌রিদর্শন ক‌রেন। সেখা‌নে তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান মো. মইদুল ইসলামসহ পাঠাগার সং‌শ্লিষ্ট কর্মকর্তারা।

প‌রে তি‌নি ব‌রিশাল সদর উপ‌জেলার কড়াপু‌রে অব‌স্থিত ঐ‌তিহ্যবা‌হী মিঞা বা‌ড়ি মস‌জিদ প‌রিদর্শ‌নে যান।

এর আ‌গে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সেখানে তিনি পূজা-অর্চনায় অংশ নেন। পরে মন্দিরের ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি মুকুন্দ দাস ছাত্রাবাসও পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD