শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত

বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত

Sharing is caring!

‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এ স্লোগানে বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সার্কিট হাউসের সভাকক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশেষ অতিথি জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান, সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল করীম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, গত অর্থ বছরে বরিশাল জেলায় ১৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ১৭৪টি ডিম উৎপন্ন হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলার বিভিন্ন স্থানে কর্মরত ভেটেরিনারি কর্মকর্তা ও পোলট্রি ব্যবসায়ীরা। আলোচনা সভায় পোলট্রি ব্যবসায়ীরা তাদের ডিম উৎপাদনের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD