শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে অপহরণ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বরিশালে অপহরণ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় জুয়েল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার মৃত মোতালেব উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন জুয়েল। তার দেওয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২২ ডিসেম্বর ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন জুয়েল। এ ঘটনায় ২০০৯ সালের ২৩ ডিসেম্বর জুয়েলের বিরুদ্ধে অপহরণের একটি মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা। অপহরণের পাঁচ দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ২০১০ সালের ২৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। নয় জনের সাক্ষগ্রহণ শেষে আদলত এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD