শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে যুবককে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা

বরিশালে যুবককে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে অমানবিক কায়দায় নির্যাতনের পর মুখে বদনা (টয়লেটে ব্যবহৃত পানির পাত্র) দিয়ে ময়লা পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) নির্যাতিত আজম বেপারির বাবা মহিউদ্দিন বেপারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় এর আগে আটক নির্যাতনের ঘটনার মূলহোতা মাহাবুব সিকদার, তার সহযোগী আব্দুর রশিদ মাতুব্বর ও কবির সরদারসহ কয়েকজনের নামধারী এবং আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (৯ অক্টোবর) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম।

তিনি জানান, নির্যাতিত ওই যুবকের খোঁজ পাওয়া গেছে। তিনি ঘটনার পর পরই তাবলিগ জামায়াতে অংশ নিতে কিশোরগঞ্জ রয়েছে। তাকে বরিশালে ফিরিয়ে আনা হচ্ছে। আজমের অনুপস্থিতির কারণে তার বাবাকে মামলার বাদী করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বাদী মামলায় তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে এমন নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন। মূলত স্থানীয় জহির খানের সঙ্গে আজম বেপারির বাবার বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে আজমের ওপর এ নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে হিজলার হরিনাথপুর তালতলা জামে মসজিদ রোডে টুমচরের বাসিন্দা ও তেল ব্যবসায়ী মহিউদ্দিন বেপারির ছেলে আজম বেপারিকে (২৫) হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের পরে মুখে বদনা (টয়লেটে ব্যবহৃত পানির পাত্র) দিয়ে ময়লা পানি ঢেলে দেয় প্রভাবশালীরা। এ ঘটনার ধারণকৃত ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসে জেলা ও হিজলা উপজেলা প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতারে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার মুল হোতাসহ তিনজনকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD