শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বন্যা মোকাবেলায় সারা দেশের নদী-খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে

বন্যা মোকাবেলায় সারা দেশের নদী-খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে

Sharing is caring!

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ব‌লে‌ছেন, বন্যা মোকাবেলায় সারা দেশের ৬৪ জেলার ৪৪৮টি নদী-খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। আরও ৫শ’ নদী-খাল খননের প্রকল্প হাতে নেয়া হবে। এগুলো বাস্তবায়ন হলে দেশে আগামীতে বন্যা কমবে। তিনি শনিবার (০৫ অ‌ক্টোবর) সকা‌লে বরিশাল নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, পাশ্ববর্তী দেশের অতিবৃস্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী-খালের নাব্যতা না থাকায় ওই পানিতে বন্যা হয়। এ কারনে দেশের ৬৪ জেলার নদী-খালের নাব্যতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রথম দফায় ৪৪৮টি নদী-খাল খনন করা হচ্ছে। পরবতীতে আরও ৫শ’ নদী-খাল খননের উদ্যোগ নেয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশে বন্যা ও ক্ষয়ক্ষতি তুলনামূলক কমবে। এদিকে চলতি বছর দেশের কয়েটি জেলায় বন্যা ও নদী ভাংগন দেখা দিয়েছে সে ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাংগন পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমতো চেস্টা চলছে। এছাড়া অন্য যেসব স্থা‌নে নদী ভাঙ্গন দেখা দি‌য়ে‌ছে সেখা‌নে জরুরী পদ‌ক্ষেপ গ্রহন ছাড়াও গোটা দে‌শে যে‌কোন প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় পা‌নি উন্নয়ন বো‌র্পের কর্মকর্তা কর্মচারী‌দের প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সহ অন্যান্যরা প্রতিমন্ত্রীর সাথে ছিলেন। এর আগে বরিশাল ক্লাব মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত সুবিধা বঞ্চিত বেসরকারী উন্নয়ন সংস্থা আশায় কর্মরতদের অর্ধ শতাধিক সন্তানকে বৃত্তি প্রদান করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এরপর তি‌নি ব‌রিশাল নগ‌রের হাসপাতাল রোডস্থ পূজা ম‌ন্দির প‌রিদর্শন ক‌রেন এবং ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের এক‌টি প্রক‌ল্পের জায়গা প‌রিদর্শন ক‌রেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD