শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
এএসপি পরিচয়ে হাসপাতালে সেবা নিতে গিয়ে মাছ ব্যবসায়ী আটক

এএসপি পরিচয়ে হাসপাতালে সেবা নিতে গিয়ে মাছ ব্যবসায়ী আটক

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে সুবিধা নিতে গিয়ে মনিরুল হক নামে এক মাছ ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনগত রাতে মনিরুল হককে আটক করা হয়। মনিরুল শরীয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা।

উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, বৃহস্পতিবার রাতে মনিরুল হক শেবাচিম হাসপাতালের মহিলা মেডিসিন-৪ ইউনিটে তার এক আত্মীয়কে ভর্তি করান। পাশাপাশি তার আত্মীয়ের দেখভাল করার জন্য হাসপাতালে দায়িত্ব পালনকারী বিএমপি পুলিশের কনস্টেবল তৌহিদুলের ইসলামকে আদেশ দেন। এসময় মনিরুল হক নিজেকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দেন।

মনিরুল হকের পরিচয় দেওয়া ও তার আচার-আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান কনস্টেবল তৌহিদুলের ইসলাম। এরপর মনিরুলকে জিজ্ঞাসাবাদ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে মনিরুল নিজেকে মাছ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তিনি জানান, হাসপাতালে সুবিধা নেওয়ার জন্য তিনি নিজেকে এএসপি হিসেবে পরিচয় দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD