মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লাইসেন্স নবায়নে ফি লাগছে না প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের

লাইসেন্স নবায়নে ফি লাগছে না প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের

Sharing is caring!

বরিশাল নগরে চলাচলরত প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স (রেজিষ্ট্রেশন) নবায়নে নতুন করে কোন ফি দেয়ার প্রয়োজন হবে না। তবে যারা এখনো প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স আদৌ করাননি বা সিটি করপোরেশনের তালিকাভুক্ত হননি তাদের অতি অল্প সময়ের মধ্যে এ কাজটি সেরে নিতে হবে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বাংলানিউজকে বলেন, সম্প্রতি সময়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। যারমধ্যে একটি হচ্ছে নগরে চলাচলরত প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স নবায়নে এখন থেকে নতুন করে কোন ফি দেয়ার প্রয়োজন হবে না। কিন্তু হিসেব রাখার জন্য প্রতি বছর কর্তৃপক্ষের কাছ লাইসেন্স নবায়ন (ফি ব্যাতিত) করে নিতে হবে। তবে যারা প্যাডেল চালিত ভ্যানে কাঁচামাল, ফল বিক্রি, ভাঙ্গারী ব্যবসা অর্থাৎ ভাসমান ব্যবসা করেছন, তাদের সামান্য পরিমানে ফি দিয়ে প্রতিবছর লাইসেন্স (রেজিষ্ট্রেশন) নবায়ন করতে হবে। তিনি বলেন, এতে করে প্রতিবছর কি পরিমান প্যাডেল চালিত রিক্সা ও ভ্যান বাড়ছে তার হিসেব থাকছে। অপরদিকে যে সব প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স বা রেজিষ্ট্রেশন এখনো করা হয়নি, তাদের দ্রুত এ কাজটি করার জন্য বলেছেন মেয়র। এদিকে উচ্চ আদালত কর্তৃক ব্যাটারিচালিত অটোরিক্সার বিরুদ্ধে একটি আদেশ রয়েছে। সে কারনে এবছর নতুন করে ব্যাটারিচালিত অটোরিক্সার কোন লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD