শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৭০,খুচরো বাজারে ৭৫

বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৭০,খুচরো বাজারে ৭৫

Sharing is caring!

বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকায় আর খুচরো বাজারে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (০৪) অক্টোবর বরিশাল নগরের পাইকার ও খুচরো বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা এমনটাই জানিয়েছেন। আবার বাজার মনিটরিং কার্যক্রমেও এমনটাই দেখতে পেয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বরিশাল সিটি করপোরেশেনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বলেন, র‌্যাব-৮ ও সিটি করপোরেশনের সহযোগীয়তায় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে নগরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন ও ফারজানা আক্তারের নেতৃত্বে র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন খালেদ মাহামুদের উপস্থিতিতে নগরের হাটখোলা এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান চালানো হয়। এসময় পাইকারি বাজারে পেঁয়াজের দর কেজি প্রতি ৭০ টাকা ও খুচরো বাজারে ৭৫ টাকা দর লক্ষ্য করা গেছে। তেমন কোথাও কোন অসঙ্গতি পাওয়া যায়নি, বিক্রি না করে মজুদ করে রাখার খবরও পাওয়া যায়নি। পরে নগরের পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ভোলা হোটেলকে ৫ হাজার ও বিশ্বাস ভাইয়ের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD