মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘সিটি কর হ্রাসের আওতায় থাকবে প্রতিবন্ধী’র পরিবার’

‘সিটি কর হ্রাসের আওতায় থাকবে প্রতিবন্ধী’র পরিবার’

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, যুগ পাল্টেছে, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তাদের আমাদেরই একজন ভাবতে হবে। এখন থেকে বরিশাল নগরে বাড়িসহ যে কোনো স্থাপনা করতে গেলে তা যেন, প্রতিবন্ধীরা ব্যবহার করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে নগরের বরিশাল ক্লাবের সামনে অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, যাদের পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তারা সিটি কর হ্রাসের আওতায় থাকবে। পাশাপাশি লঞ্চে যেন হুইলচেয়ার নিয়ে প্রতিবন্ধীরা উঠতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এমনকি বাসে ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা, হাসপাতালে বিশেষ সেবা নিশ্চিত করা হবে।

‘সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য নগর ভবনে যে স্পেশাল ডেস্ক খোলা হয়েছে, সেখানে মন্তব্য বই রয়েছে। সেবা বঞ্চিত হলে কিংবা কোনো অভিযোগ থাকলে লিখতে পারবেন। আর আশা করি সে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

বরিশাল সিটি করপোরেশন ও সমাজসেবা অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আল মামুন তালুকদার প্রমুখ।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৪১৩ জন প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। আজ তাদের মধ্য থেকে ২৭৬ জন অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়। যেখানে প্রতিমাসে ৭ শত টাকা হারে জুলাই ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত ২৩ লাখ ১৮ হাজার টাকার ভাতা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD