মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে আমরণ অনশনে অটোরিকশা শ্রমিকরা

বরিশালে আমরণ অনশনে অটোরিকশা শ্রমিকরা

Sharing is caring!

বরিশালে অভিযান বন্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১১টায় নগরের সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি শুরু করেন ওই শ্রমিকরা।

বিকল্প কর্মসংস্থান ছাড়া অটোরিকশা উচ্ছেদ বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে যানগুলো চলাতে দেওয়া এবং পুলিশের অভিযানে জব্দ করা যানগুলো ফিরিয়ে দেওয়ার দাবি আদায়ের লক্ষে এই কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকাল সাড়ে ১০টায় অটোরিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি, বরিশাল মহানগর রিকশা-ভ্যান-শ্রমিক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ব্যানারে অনশন কর্মসূচির পক্ষে নগরে একটি মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন, বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ও রিকশা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্ত্তী, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বরিশাল মহানগর রিকশা-ভ্যান-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের রুস্তম হাওলাদার, অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি শাহজাহান মিস্ত্রিসহ শ্রমিক এবং পরিবারের সদস্যরা।

মিছিল শেষে অশ্বিনী কুমার হল চত্বরে দাবি আদায়ের লক্ষে আমরণ অনশন শুরু করেন তারা। যেখানে ডা. মনীষা চক্রবর্ত্তীসহ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

দলটির পাঠানো এক বিবৃতিতে বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী ও অন্যান্য রিকশা শ্রমিক নেতারা বলেন, গত ১৯ আগস্ট থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় অটোরিকশা উচ্ছেদের নামে নির্মম প্রশাসনিক অভিযান চলছে। প্রায় দু’মাসব্যাপী এই অভিযানে এ পর্যন্ত পাঁচশোর বেশি অটোরিকশা আটক করা হয়েছে এবং প্রায় প্রতিটি রিকশার ব্যাটারি-মোটর খুলে রাখা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র অটোচালকরা শিকার হয়েছে নানাবিধ আর্থিক হয়রানি ও নির্যাতনের।

অনশন কর্মসূচিতে ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, যেহেতু সারাদেশে এই অটোরিকশা চলছে। তাই শহরের ব্যস্ততম রাস্তা বাদ দিয়ে এই যানটি চললে কোনো সমস্যা হবে না এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া এ ধরনের উচ্ছেদ অভিযান বরিশালের স্থিতিশীলতার জন্যও ভালো ফল বয়ে আনবে না।

বরিশাল সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশার অনুমতি অর্থাৎ লাইসেন্স দেওয়া হলেও ব্যাটারিচালিত এ যানবাহন ঝুঁকিপূর্ণ হওয়ায় শুরু থেকেই তারা কোনো লাইসেন্স দেননি। লাইসেন্স ছাড়াই এ রিকশা নগরে চলাচল করেছিল। তবে, সম্প্রতি উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে বরিশাল মেট্রোপলিটন এলাকায় এ যানবাহন চলাচল নিষিদ্ধ করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD