শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে অপরাধ দমনে বিএমপির ফেসবুক গ্রুপ

বরিশালে অপরাধ দমনে বিএমপির ফেসবুক গ্রুপ

Sharing is caring!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সাহায্যে যেকোনো অপরাধ সম্পর্কে গোপনে বা প্রকাশ্যে তথ্য নেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে ‘নিরাপদ বরিশাল’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে।

এ গ্রুপের মাধ্যমে মহানগর পুলিশের যেকোনো ঘোষণা, টহল পুলিশের কার্যক্রম ও তাদের বিষয়ে তথ্য বা ছবি সহজেই পৌঁছে দেওয়া যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এছাড়া, যেকোনো এলাকায় অপরাধ রোধে ব্যবহার করা যাবে এই গ্রুপটি।

সাম্প্রতি খোলা এই গ্রুপে জনগণের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। তিনি বলেছেন, সামাজিক ও প্রশাসনিক সম্মিলিত প্রয়াস ‘নিরাপদ বরিশাল’। নগরীতে সংঘটিত যেকোনো অন্যায়-অপরাধ সম্পর্কে গোপনে অথবা প্রকাশ্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করুন। আইনশৃংখলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, এমনকি তা পুলিশের বিরুদ্ধে হলেও এ গ্রুপের মাধ্যমে নজরে আনুন। আপনার সুনির্দিষ্ট মতামত-পরামর্শ দিয়ে সহায়তা করুন। জনতাই পুলিশ, পুলিশই জনতা- এই মূলমন্ত্রে জনগণ ও পুলিশের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠুক জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD