বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
মানামি লঞ্চের ৪ স্টাফের বিরুদ্ধে মামলা

মানামি লঞ্চের ৪ স্টাফের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

নগরীর বিএম কলেজ ছাত্রকে মারধরের অভিযোগে এমভি মানামি লঞ্চের সুপার ভাইজার সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ (১লা অক্টোবর) মঙ্গলবার কলেজ ছাত্র ভোলা সদরের চরকালী এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. করিব উদ্দিন প্রামানিক মামলাটি বরিশাল নদী বন্দরের বিআইডব্লিউটিএ‘র উপ-পরিচালকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযুক্তরা হল, নগরীর ফকিরবাড়ী রোড এলাকার বাসিন্দা আমির আলী তালুকদারের ছেলে ফাইজুল আলম, এমভি মানামি লঞ্চের সুপার ভাইজার শাহ জাহান, খালাশি আক্তার হোসেন ও আনসার গার্ড কাওসার। আদালত সূত্র জানায় বাদী ছাদ্দাম হোসেন বিএম কলেজ থেকে মাস্টার্স ফাইনাল পরিক্ষা দিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভোলা থেকে বরিশাল আসে। এমভি মানামি লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টায় কেবিনের টিকিট কাটার জন্য কেরানি রুমে জিজ্ঞেস করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এর প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে। এছাড়াও লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে সাথে থাকা মোবাইল ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD