শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিসিসি’র দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মীর বেতন বৃদ্ধি

বিসিসি’র দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মীর বেতন বৃদ্ধি

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নগর ভবনে দৈনিক মজুরিভিত্তিক তিনশ’ ৪০ জন কর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের জনংসযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি নিশ্চিত করেন।

এ কর্মকর্তা জানান, এবারে একযোগে বিসিসি নগর ভবনে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মচারীর বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কর্মচারীদের মাঝে কর্মচাঞ্চল্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বেলায়েত হাসান আরও জানান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগর ভবনের দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

এর আগেও তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে নগরজুড়ে নিয়োজিত বিসিসি’র দৈনিক মজুরীভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন ৭ হাজার ৫শ’ থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেন। আগে এ কর্মীদের কোনো বোনাসও দেওয়া হতো না। কিন্তু মেয়র গত ঈদ থেকে তাদের বোনাস দেওয়ার প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় আসন্ন দূর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বী কর্মীরাও বোনাস পাবেন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD