মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

উজিরপুরে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Sharing is caring!

মো:জিহান ইসলাম রাজিব : বরিশালের উজিরপুর সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, মোঃ গোলাম মোস্তফা দীর্ঘ ৫ বছর যাবৎ উজিরপুরে সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। ৩ বছর যাবৎ মধ্য সাতলা ক্লাস্টারের দায়িত্ব পালন করার সুবাধে কতিপয় প্রধান শিক্ষদের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পরেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান গত ১৭ সেপ্টেম্বর হঠাৎ করে মধ্য সাতলা ক্লাষ্টারের সকল শিক্ষদের ডেকে সভা করে তার উপস্থিতিতে প্রধান শিক্ষক আসাদুল হক বাচ্চুর নেতৃত্বে শিক্ষকদের ভূল বুঝিয়ে সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা অত্যন্ত ভালো লোক বলে তার পক্ষে একটি সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করেন।

এছাড়া তার বিরুদ্ধে রয়েছে বিদ্যালয়ের নামে স্লিপের ৫০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা উৎকোচ, সাফ ক্লাষ্টার ট্রেনিং এর জন প্রতি ২শত ৮০টাকা খাবার খরচ থেকে ১শত টাকা করে আত্মসাৎ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলার বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে আত্মসাৎ, প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় পছন্দ মত শিক্ষকদের দায়িত্ব দিয়ে অভিভাবকদের কাছ থেকে অর্থ গ্রহন সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

শুধু তাই নয় তার বিরুদ্ধে কেহ কথা বললে ওই বিদ্যালয়ে ভিজিটের কথা বলে কতিপয় প্রধান শিক্ষকদের মোটরসাইকেল ব্যবহার করে তাদের বিরুদ্ধে হয়রানি করছেন বলে একাধিক শিক্ষক জানান।

তবে ওই শিক্ষকরা আরো জানান সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে তার থলের বিড়াল, মুখ খুলতে বাধ্য হবে শিক্ষকরা।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম জানান, আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার জানান, অভিযোগ পাইনি তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD