শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
আগৈলঝাড়ায় দেড় মাস পর অপহৃতা ছাত্রী উদ্ধার

আগৈলঝাড়ায় দেড় মাস পর অপহৃতা ছাত্রী উদ্ধার

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে অপহরণের দেড় মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমাল বাড়ৈ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গ্রেফতার অপহরণকারীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বিবেক বাড়ৈর বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তমালকেও গ্রেফতার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ২৪ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে একই এলাকার উত্তম বাড়ৈর ছেলে তমাল বাড়ৈ।

এ ঘটনায় গত ২৮ আগস্ট অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান ওসি আফজাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD