মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিশ্ব নদী দিবসে বরিশালে মানববন্ধন-সমাবেশ

বিশ্ব নদী দিবসে বরিশালে মানববন্ধন-সমাবেশ

Sharing is caring!

“নদী একটি জীবন্ত সত্ত্বা, এর আইনী অধিকার নিশ্চিত করুণ, নদীর জায়গা নদীকে ছেড়ে দিন-নদীকে তার প্রবাহমান গতিতে এনে দিন” এই প্রতিপাদ্যে বরিশালে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস।

দিবসটি উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদীর অবৈধ দখল-দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নদীর নাব্যতা রক্ষার দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের ব্যানারে এই মানববন্ধন, সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আহ্বায়ক রনজিৎ কুমার দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বাঅনৌপক বরিশালের বন্দর ও পরিবহণ বিভাগের উপ-পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য বিষয়ে ধারণাপত্র পাঠ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশাল বিভাগীয় সমন্বয় মোঃ রফিকুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদুর রহমান (বিডি ক্লিন), সৈয়দা শাহফুদা মিষ্টি (হ্যাপী পরিবার ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার), মোঃ মনিরুল ইসলাম সোহান (ইয়েস), দূর্জয় সিংহ (অডেশাস), কাজী জাহাঙ্গীর কবির (সেইন্ট), মোঃ নাছির উদ্দিন (ড্যাম), কাজী মিজানুর রহমান ফিরোজ, লিংকন বায়েন (বেলা), পুষ্প চক্রবর্তী (মহিলা পরিষদ), আনোয়ার জাহিদ (আইসিডিএ), ডা. হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা নদীর অবৈধ দখল-দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নাব্যতা রক্ষার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD