শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশাল থেকে ভারতে যাবে ইলিশ

বরিশাল থেকে ভারতে যাবে ইলিশ

Sharing is caring!

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানোর ঘোষনায় বরিশালেও মৎস ব্যবসায়ীরা নরেচরে বসেছেন।

তারা এরইমধ্যে স্থানীয়ভাবে ইলিশ সংগ্রহ শুরু করেছেন। ফলে বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রটিতে ব্যস্ত সময় পার করছেন মৎস ব্যবসায়ীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা পাওয়ার পর বরিশাল থেকেও ইলিশ মাছ সংগ্রহ চলছে।

এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, ভারতে ইলিশ পাঠানোর ঘোষনার পর বরিশালেও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ভারতে এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায়, ব্যবসায়ীরা এ সাইজের মাছের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে ইলিশ সংগ্রহের অঞ্চল ভিত্তিক কোন নির্দিষ্ট টার্গেট নেই বলে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ইলিশ মাছ সংগ্রহ করে ভারতে পাঠানো হবে, সেজন্য যেখান থেকে যে পরিমান মাছ সংগ্রহ হচ্ছে তাই কেন্দ্রে পাঠানো হবে। টার্গেট পূরণ হলে সেখান থেকেই পরবর্তী নির্দেশনা জানতে পারবেন ব্যবসায়ীরা।

এদিকে পোর্টরোডে ঘুরে জানাগেছে, শনিবার থেকে সাগর ও বিভিন্ন স্থানীয় নদীর এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশগুলো আলাদাভাবে সংরক্ষন অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির প্যাকিং এর কাজ চলছে।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD