মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে কালভার্ট আটকে প্রবাসীর ভবন নির্মাণে জলাবদ্ধতা

বরিশালে কালভার্ট আটকে প্রবাসীর ভবন নির্মাণে জলাবদ্ধতা

Sharing is caring!

সদর উপজেলার লাহারহাট সড়কের পাশে কালভার্ট আটকিয়ে ভবন নির্মাণ করা হয়েছে।

সাহেবেরহাট বাজার লাগোয়া সিঙ্গাপুর প্রবাসী মোঃ লিটন মিয়ার নির্মান করা ভবনটির কারণে পানি চলাচল বন্ধ হওয়ায় ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কালভার্টের পার্শ্বের আবাসিক বাড়িগুলোতে হাঁটুসমান পানি জমে থাকায় সেখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পরায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা স্থায়ী সমাধান চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে অবহিত করেছেন।

শনিবার সকালে উপজেলা প্রকৌশলী অলি উল্লাহ জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে শুক্রবার বিকেলে তিনি সরেজমিন পরিদর্শন করে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেয়ার জন্য ভবনের মালিক প্রবাসী লিটনের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন। নতুবা ভবনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ জানান, প্রথমে পানি চলাচলের জন্য কালভার্টের মুখটি উন্মুক্ত রাখা হলেও কিছুদিন পরে তাও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। ফলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গোটা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানিবন্দি হয়ে পরেছে সড়কের দুই পাশের কয়েকশ’ পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD