মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
র‌্যাব ৮’র অভিযানে দুই জেএমবি সদস্য আটক

র‌্যাব ৮’র অভিযানে দুই জেএমবি সদস্য আটক

Sharing is caring!

র‌্যাব ৮ এর অভিযানে ঢাকা থেকে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

রোববার ঢাকার ধানমন্ডি ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আটককৃতরা হলো- ফরিদপুরের নগরকান্দা এলাকার মৃত ফিরোজ শরীফের ছেলে আব্দুল্লাহ শরীফ (৩২) এবং বরিশালের হিজলা উপজেলার মালেক হাওলাদারের ছেলে জাকির হোসাইন (৩১)। র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আব্দুল্লাহ শরীফ ২০০৭ সালে শিবচর, মাদারীপুর ও ২০০৮ সাল থেকে ঢাকার ধানমন্ডিতে ইমামতীর মাধ্যমে কর্ম জীবন শুরু করে এবং জাকির হোসাইন ২০১৪ সালে ঢাকায় বেসরকারী কোম্পানিতে চাকুরীর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করে।

২০১৫ সালের শুরুতে তারা শীর্ষ জেএমবি তরিকুল ইসলাম সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার দেশের বিভিন্ন স্থানে গমন করে। বর্তমানে তারা নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।

এছাড়াও আটককৃত দুইজনের অন্যান্য সহযোগিদের আটকে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD