শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ভয় দেখিয়ে পলিটেকনিক কলেজের ছাত্রদের মোবাইল ও টাকা লুট, আটক-৩

ভয় দেখিয়ে পলিটেকনিক কলেজের ছাত্রদের মোবাইল ও টাকা লুট, আটক-৩

Sharing is caring!

বরিশাল নগরের ইছাকাঠি এলাকার একটি মেসে বসবাসরত পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

ঘটনার ৫ ঘন্টার মধ্যে তাদের আটক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশার মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ মোকতার হোসেন-পিপিএম-সেবা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের নতুল্লাবাদ লুৎফর রহমান সড়কে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার মৃধা বাড়ির সোহরাব মৃধার বাসার দ্বিতীয় তলায় ফ্লাটে ইনফ্রা পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিষ্টারের ৪ জন ছাত্র বসবাস করেন।

তারা রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রুমে বসে লুডু খেলছিলো। রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাত ৩/৪ জন যুবক তাদের রুমে প্রবেশ করে এবং দরজা আটকে দেয়। পরে তাদের মারধর করে এবং ধারালো অস্ত্র (কাটার) দিয়ে খুন জখমের হুমকি দিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন মডেলের ৫ টি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা নিয়ে যায়।

এরকিছুক্ষন পর ওই শিক্ষার্থীরা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করলে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে বাড়িওয়ালা সোহরাব মৃধার থেকে মোঃ সালমান মৃধা (২১) কে প্রাথমিকভাবে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে সালমান মৃধার দেয়া তথ্যানুযায়ী ওই রাতেই তাদের বাসার অপর ভাড়াটিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ এলাকার কার্তিক দেবনাথের ছেলে পার্থ দেবনাথ অনিক (২১) ও বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গনপাড়া এলাকার বাসিন্দা মোঃ হাফিজ খানের ছেলে মোঃ মারুফ খান (২২) কে আটক করা হয়।

পরে মারুফ খানের দেয়া তথ্যানুযায়ী ছাত্রদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৫ টি মোবাইলসেট ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আরো বলেন, অভিযোগ জানার প্রায় ৫ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও মূল হোতাদের আইনের আওতায় আনা হয়েছে। তবে এ ঘটনার সাথে আরো ২ জন সম্পৃক্ত থাকার খবর রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

পাশাপাশি এ ঘটনায় ইনফ্রা পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিষ্টারের ছাত্র মোঃ রেদওয়ানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্বাস উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম, ওসি (তদন্ত) এইচ.এম. আবদুর রহমান মুকুল, সেকেন্ড অফিসার এসআই অরবিন্দ বিশ্বাস, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাউনুল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD