মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে ভূয়া সেনা সদস্য আটক!

Sharing is caring!

সেনাবাহিনীতে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টাকালে সাইফুল ইসলাম (২৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল নগরের চৌমাথা লেক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে এসময় তার সাথে থাকা প্রাইভেট কারের চালক পালিয়ে যায়।

আটক সাইফুল এরআগে গত বছরের ২৮ অক্টোবর ভূয়া চিকিৎসকের পরিচয়ে রোগীর সেবা দিতে গিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলো।

আটক সাইফুল জানিয়েছে সে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কুমারের পাড় এলাকার নুরুজ্জামান হাওলাদারের ছেলে।

নগরের চৌমাথা লেক সংলগ্ন এলাকার ডি.আর মটরস এন্ড কার ডেকোরেশনের মালিক মোঃ ইশতিয়াক তুহিন ও তার বাবা জানান, সাইফুল ইসলাম প্রায়ই তার গাড়ির ডেকরেশনের মালামাল কিনতো। ধারাবাহিকতায় সে দোকান মালিকের পরিবারের খোজ-খবর নিতো এবং একপর্যায়ে ইশতিয়াক তুহিনের ছোট ভাইকে ৪ লাখ টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে। আজ তার বায়োডাটা ও নগদ ৫০ হাজার টাকা নিতে আসে।

ইশতিয়াক তুহিন জানান, বিষয়টি আগে থেকেই সন্দেহজনক হলেও তারা কখনো মেজর ও চিকিৎসক পরিচয়দানকারী সাইফুলের বিষয়ে খোজ-খবর নেন। এতে সাইফুলের বিষয়ে সন্দেহ দেখা দিলে তারা র‌্যাব-৮ কে অবহিত করেন।

পরে র‌্যাব-৮ এর সদস্যরা এসে সাইফুল ও তার ব্যবহৃত প্রাইভেট কারটি আটক করে নিয়ে যান। যে প্রাইভেট কারটির সামনে কাগজে বাংলাদেশ সেনাবাহিনীর কথা লেখা রয়েছে। তবে ঘটনাস্থলে আসা র‌্যাব-৮ এর সদস্যরা এ বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে রাজি হননি, তারা পরবর্তীতে এ বিষয়ে জানাবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD