মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত

Sharing is caring!

আসন্ন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রতীক বরাদ্দের শেষ দিনে বরিশাল আঞ্চলিক নিবার্চন কার্যালয় সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী ছয় জন উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন বরিশাল আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

এ নিবার্চনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তিন জন স্বতন্ত্রসহ মোট ছয় জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ভাইস চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে খোরশেদ আলম ভুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইজন ভাইস চেয়ারম্যানের প্রার্থীতা যাছাই-বাছাইয়ে বাতিল করা হয়।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান,আসন্ন মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনাপ্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়।

তিনি আরো জানান,মেহেন্দীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৪৬১ জন এবং এক লাখ সাত হাজার ৪২৫ জন নারী ভোটার রয়েছেন । মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ৫৮৬ টি কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD