শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

Sharing is caring!

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ (বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বরিশাল সদর ও বানারীপাড়া উপজেলার খেলোয়াড়দের মধ্যে শুরু হয়।

খেলার ফলাফলে বরিশাল সদর ১-০ গোলে বানারীপাড়া দলকে পরাজিত করে। যদিও পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে খেলা নির্ধারিত ৯০ মিনিট অতিক্রম করে। পরে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে বরিশাল সদরের পক্ষে একমাত্র গোলটি করেন উর্মি।

এদিকে বিকেল ৩টায় একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বরিশাল সিটি করপোরেশন ৪-০ গোলে গৌরনদী উপজেলার দলকে পরাজিত করে। বরিশাল সিটি করপোরেশন দলের পক্ষে সর্বোচ্চ দু’টি গোল করেন শংকর, এছাড়া রাব্বি ও শরীফ প্রত্যেকে একটি করে গোল করেন।

এদিকে ফাইনাল খেলাকে ঘিরে আউটার স্টেডিয়ামজুড়ে ছিল দর্শকদের লক্ষণীয় উপস্থিতি। উপস্থিত ছিলেন শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ উপস্থিত অতিথিরা।

বরিশালে দু’টুর্নামেন্টের ফাইনালে বরিশাল সদর উপজেলা ও বরিশাল সিটি করপোরেশনের দল দু’টি বিজয়ী হওয়ায় খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD