শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কারেন্ট জাল জব্দ, আটক ৩

বরিশালে কারেন্ট জাল জব্দ, আটক ৩

Sharing is caring!

বরিশাল থেকে বাউফলগামী যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল বস্তাভর্তি অবস্থায় জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কুয়াকাটা সড়কের কাঠালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে তল্লাশি করলে এই কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, মায়ের আঁচল নামে একটি বাস বরিশালের রুপাতলী থেকে বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র এএসপি আজাদ মিয়ার নেতৃত্বে বরিশাল কুয়াকাটা সড়কের কাঁঠালতলা এলাকা ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হলে বস্তাভর্তি প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়। তবে, ভ্রাম্যমাণ আদালতে আব্দুল জব্বার দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD