রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সৌদি যুবরাজের প্লেনে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান!

সৌদি যুবরাজের প্লেনে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান!

Sharing is caring!

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া বিশেষ প্লেনে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেবেন।

রোববার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর ইস্যুতে সমর্থনের আশায় সৌদি আরবে দু’দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র যান ইমরান খান। যাতায়াতের জন্য তিনি বাণিজ্যিক প্লেন ব্যবহার করতে চাইলেও তাকে নিবৃত্ত করেন সৌদি যুবরাজ। পরে, ‘বিশেষ অতিথি’র জন্য বিশেষ প্লেনের ব্যবস্থা করে দেন মোহাম্মদ বিন সালমান।

শুধু ইমরানের জন্যই নয়, তার স্ত্রী ফার্স্ট লেডি বুশরা বিবিকে পাকিস্তান ফেরার জন্যেও একটি বিশেষ প্লেন দিয়েছেন সৌদি যুবরাজ।

আগামী ২৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন ইমরান খান। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্শ্ববৈঠক হওয়ার কথা রয়েছে তার। মাস দুয়েক আগেই যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে প্রথমবার বৈঠক হয়েছিল পাকিস্তানি প্রধানমন্ত্রীর। এরপর কাশ্মীর ইস্যুতে দু’জনের মধ্যে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD