শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি

Sharing is caring!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব‌বিদ্যাল‌য়ের মূল ফট‌কের সাম‌নে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন, রেজাউর রহমান রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা যৌ‌ক্তিক আন্দোলন করছে। তাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা অ‌বিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানা‌চ্ছি।

মানববন্ধনে বি‌ভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD