মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

উজিরপুরে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

Sharing is caring!

বরিশালের উজিরপুরে রিমা আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উজিরপুরের সাতলা ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করলেও, স্বজনদের দাবী ঘটনা ভিন্ন খাতে প্রবাভিত করার জন্য হত্যার পর ওই গৃহবধুর মরদেহ শশুর বাড়ির লোকজন গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে শশুর বাড়ি এলাকা থেকে রিমার মরদেহ উদ্ধার করা হলেও খুজে পাওয়া যায়নি সেই বাড়ির কাউকে। রিমার স্বামীসহ শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। মৃত রিমা আক্তার (২৭) বরিশালের আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে। দীর্ঘ ৮ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের মন্নান বেপারীর ছেলে মিজানুর রহমানের সাথে তার বিয়ে হয়। সাংসারিক জীবনে মিজান ও রিমা দম্পতির আবু সাঈদ নামে ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। রিমার চাচা গোলাম মাওলা জানান, রিমা দেখতে একটু কালো হওয়ায় বিয়ের সময় যৌতুক দিতে হয়। এরপর দীর্ঘ ৮ বছরের সংসার জীবনে মিজান ও তার পরিবারকে বিভিন্ন সময়ে ওই কারনেই গরু, নগদ টাকাসহ নানান উপটৌকন দিতে হয়েছে। সর্বোশেষ মিজান ও তার পরিবার ১ লাখ টাকার যৌতুক চায়। কিন্তু তা দিতে অপারগতা জানালে রিমার স্বামী, শশুর-শাশুড়ি, দেবর-দেবরের স্ত্রী তার ওপর অমানসিক নির্যাতন শুরু করে। তিনি বলেন, রিমা আত্মহত্যা করলেও এই ৮ বছরেই করতো, সন্তান বড় হয়েছে এখন কেনো করবে। তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তা না হলে সবাই পালিয়ে যাবে কেন। এদিকে ঘটনাস্থল উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল, এসআই রুহুল আমিন, এসআই হরিদাশ নাগসহ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পুলিশের এ কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD