বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চিনে ফেলায় হত্যা করা হয় মোটরসাইকেল চালক রিয়াজকে

চিনে ফেলায় হত্যা করা হয় মোটরসাইকেল চালক রিয়াজকে

Sharing is caring!

বরিশালে চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পৃথক অভিযানে গ্রেফতার দুই আসামি হলেন- বরিশাল বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের রুবেল চৌকিদার (২১) এবং বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের লোহালিয়া বালুরমাঠ এলাকার মো. লিমন (১৮)।

শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।

বরিশাল এয়ারপোর্ট থানা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট গভীর রাতে নগরীর কাউনিয়া মরকখোলার পুল এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম রিয়াজ ভাড়ায় মোটরসাইকেল চালানোর সুবাদে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ছিনতাইকারিরা। ওই রাতেই মোটরসাইকেলটি ছিনতাইয়ে পাশাপাশি হত্যা করা হয় রিয়াজুলকে।

পরে রিয়াজুলের মরদেহ বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর চাঁদপাশা ইউনিয়ন থেকে রুবেল চৌকিদারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বাকি আসামিদের ধরতে অভিযান চালায়। সেখান থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও ২০ সেপ্টেম্বর বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. লিমনকে।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানিয়েছে যে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আউয়াল নামের এক ব্যক্তি। রিয়াজুলের মোটরসাইকেলে একজনকে দিয়ে ৫০ হাজার টাকা আনার কথা ছিল। তবে ছিনতাইয়ের সময় আউয়ালকে চালক রিয়াজ চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয়।

ছিনতাই ও হত্যাকাণ্ডের মিশনে মোট ৫ জন অংশ নেয়। বাকি তিনজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD