বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার জন্য আন্তরিকভাবে চেস্টা করা হচ্ছে

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার জন্য আন্তরিকভাবে চেস্টা করা হচ্ছে

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার জন্য আন্তরিকভাবে চেস্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের তথ্য নিবন্ধন সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে নাগরিক তথ্য সংগ্রহ অভিযান-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি সকল জনগনকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, আমরা সকল নগরিকদের তথ্য সংগ্রহ করতে চাই। কারন এই কার্যক্রমের মধ্য দিয়ে অপরাধীদের সনাক্ত করা যেমন সম্ভব হবে, তেমনি আপনি-আমি সবাই ভালো ও নিরাপদে থাকবো। মতবিনময় সভায় বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হান, মোক্তার হোসেন, খাইরুল আলম, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়েশা তৌহিদা লুনা প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন ও সুপারিশ তুলে ধরা হয়। সভা শেষে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান অশ্বিনী কুমার হল সংলগ্ন বাড়িগুলোতে গিয়ে নাগরিক তথ্য ফরম বিতরণ করেন। এসময় তার সাথে উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে সকাল সাড়ে ১০ টায় নগরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে নাগরিক তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। যা নগরের প্রধান সড়ক হলে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। উল্লেখ্য নাগরিক তথ্য নিবন্ধন করি, জঙ্গি-সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ি এই স্লোগানে আজ থেকে শুরু হওয়া নাগরিক তথ্য সংগ্রহ অভিযান-২০১৯ এর কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। আশা করা হচ্ছে দেড় থেকে ২ লাখের মতো ফরম বরিশাল মেট্রোপলিটন এলাকায় পুরন করা সম্ভব হবে। এদিকে পুলিশের দেয়া তথ্য সংগ্রহ ফরম পূরন করে সংশ্লিস্ট থানা অথবা কর্মকর্তার কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নাগরিক তথ্য ফরমে ১৭ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে বাড়িওয়াল কিংবা ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য, পরিবারের সদস্যদের তথ্য এবং গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য উল্লেখযোগ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD