শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুড় আটক

গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুড় আটক

Sharing is caring!

পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে মুন্নি আক্তার (২০) নামের অন্তঃস্বত্ত্বা এক গৃহবধুকে হত্যার অভিযোগে শুক্রবার সকালে নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামের।

ওই গ্রামের সিরাজ সরদারের পুত্র শামিম সরদারের স্ত্রী মুন্নি আক্তার পটুয়াখালীর আমতলী উপজেলা সদরের বাসিন্দা নজরুল হাওলাদারের কন্যা। সে (মুন্নি) জন্মের পর ও বিয়ের আগে তার মামা বাড়ি গৌরনদী উপজেলার নোয়াপাড়া গ্রামে মা নারগিস বেগম ও মামার পরিবারের সাথে বসবাস করে আসছিলো।

শুক্রবার দুপুরে নিহত মুন্নির মামী সিমা বেগম ও অন্যান্য স্বজনরা সাংবাদিকদের জানান, গত আট মাস পূর্বে শামিম সরদারের সাথে মুন্নির সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর শামিম সরদার কাজের সুবাদে ঢাকায় অবস্থান করলেও মুন্নি তার শ্বশুর-শ্বাশুরীর সাথে গ্রামের বাড়িতেই থাকতো। সে (মুন্নি) তিন মাসের অন্তঃস্বত্ত্বা ছিলো। তারা আরও জানান, মাঝে মধ্যেই গৃহবধু মুন্নি আক্তারকে কারনে অকারনে তার শ্বশুড় পরিবারের সদস্যরা নির্যাতন করতো। গত বুধবার ফোন করে মুন্নির ডায়রিয়া হয়েছে জানিয়ে অচেতন অবস্থায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার শ্বশুর-শ্বাশুরীসহ অন্যান্যরা। সেখানে অবস্থার অবনতি হলে মুন্নিকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি মারা যায়। পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে মুন্নিকে হত্যা করা হয়েছে বলেও তারা (মুন্নির স্বজন) অভিযোগ করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, পৃহবধু মুন্নি আক্তার নিহতের ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি ইউডি মামলা করে তার শ্বশুর বাড়ির লোকেরা। পরে রহস্যজনক মৃত্যুর কারন জানতে পেরে বৃহস্পতিবার রাতেই নিহতের মামা বাড়ি গৌরনদীর নোয়াপাড়া গ্রাম থেকে মুন্নির লাশ কোতোয়ালি মডেল থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শামিম সরদার ও শ্বশুর সিরাজ সরদারকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD