শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের মানববন্ধন

Sharing is caring!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মানববন্ধন করেছে যুবদল।

শুক্রবার (২০ সেপ্টেম্ববর) বেলা ১২টায় পৃথকভাবে বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা যুবদল সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, সহ-সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, সালাউদ্দিন তৌহিদ ও বরিশাল কোতোয়ালি যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর যুবদল।

মহানগর সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সামসুল আলম, মো. সাজ্জাদ হেসেন, যুগ্ম-সম্পাদক নুরুল হক রিয়াজ, যুগ্ম-সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, কায়ূম হোসেন সাগর ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD