বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাইশারী কলেজ’র অধ্যক্ষকে অপসারনের দাবিতে মানববন্ধন

বাইশারী কলেজ’র অধ্যক্ষকে অপসারনের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে (বরখাস্থকৃত) শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। সচেতন নাগরিক ফোরাম, অভিভাবক ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দের ব্যানারে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লেজ প্রঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তারা বলেন, মুকুল একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ। এছাড়া তিনি নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। তাকে অনতি বিলম্বে কলেজ থেকে স্থায়ী ভাবে বরখাস্তা করা হোক। একটি কুচক্রি মহল তাকে যথা স্থানে রাখার পায়তারা করছে। কিন্তু আমরা সচেতন সমাজ তা হতে দিতে পারি না। এ সময় কলেজ গভার্নিং বোর্ডের সাবেক সদস্য লতিফ হাওলাদার বলেন, মুকুল নারী কেলেঙ্কারীতে জড়িত এবং উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন,টাকা পয়সা নিয়েও অনেক দুর্নীতি করেছেন।আমরা তার স্থায়ী বহিস্কার চাই। মানববন্ধন শেষে অধ্যক্ষর অপসারনের দাবীকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উল্লেখ্য ,গত শনিবার (৭ সেপ্টেম্বর) কলেজ গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে গভর্নিং বডির এক জরুরি সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব চাওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD