বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৬শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

বরিশালে ৬শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

Sharing is caring!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি। বরিশাল নগর ও জেলার সব উপজেলার প্রায় অধিকাংশ মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ।  জানাগেছে, বরিশালে এবার ৬শত ১৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল মহানগরে ৪০ টির মতো মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু জানান, মহানগরসহ গোটা বরিশাল জেলায় এখন পর্যন্ত ৬১৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  তবে চুড়ান্ত মন্ডপের বিষয়টি সঠিকভাবে জানতে আরো কয়েকদিন সময় লাগবে।  প্রতিবারের মতো এবারেও বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায় উপজেলায়। এদিকে পূজা উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্স এর ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার)। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে প্রমুখ। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক জানান, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অনুযায়ী পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে।  পূজা উৎসবকে ঘিরে উদযাপন কমিটির নিজস্ব সেচ্চাসেবক ও আনসার সদস্যদের ছাড়াও গোটা বরিশাল জেলায় ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগরে পৃথকভাবে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের মোতায়েন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD