শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত -২

বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত -২

Sharing is caring!

বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২০) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।পপাশাপাশি এসময় আহত হয়েছে এক নারী সহ দু’জন। রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ভরপাশা গ্রামের আক্কাস হোসেন এর ছেলে এবং ঢাকার শ্যামপুরে একটি সিলভার কারখানার শ্রমিক। আহতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মো. ইউনুস মিয়া (৩৫) ও ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাঙ্গল গ্রামের আক্কাস এর স্ত্রী রিনা বেগম (৩৫)। নিহতের মামাতো ভাই বাদল হাওলাদার জানান, ‘জাতীয় পরিচয়পত্র করার জন্য লঞ্চ যোগে বরিশালে আসে মনির। রোববার সকালে লঞ্চ ঘাট থেকে একটি অটোরিক্সায় রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। মাঝপথে অটোরিক্সাটি বেপরোয়া গতিতে আমতলার মোড় ঘুরতে গিয়ে পাশেই পার্কিং করে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে অটোরিক্সাটি দূর্ঘটনা কবলিত হয়ে ভেতরে থাকা ৬ যাত্রী কমবেশী আহত হয়। পরে তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃতবলে ঘোষনা করেন। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অটোরিক্সাটি আটক করে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। ওসি বলেন, দুর্ঘটনায় যুবকের মৃত্যু নিয়ে তার পরিবার কোন অভিযোগ করেনি। তাই ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD