বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে রবীন্দ্রসঙ্গীত পরিষদের সম্মেলন

বরিশালে রবীন্দ্রসঙ্গীত পরিষদের সম্মেলন

Sharing is caring!

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বরিশাল শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলন উপলক্ষে নগরের সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন সাংবাদিক ও সংস্কৃতি জন অ্যাডভোকেট মানবেন্দ্র বট ব্যাল।

উদ্বোধনকালে তিনি বলেন, রবীন্দ্রনাথের প্রেরণা আমাদের চেতনা হয়ে আজো পথ দেখায়। তার চেতনায় বিশ্বাসী হয়ে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বিস্তারে আমাদের একযোগে কাজ করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক অধ্যাপক ড. অসীম কুমার দত্ত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল প্রমুখ।
 
সম্মেলন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয় যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর গালর্স স্কুল মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এদিকে, সন্ধ্যায় সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD