বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বানারীপাড়ায় আগুনে পুড়লো আবাসনের ১০ ঘর

বানারীপাড়ায় আগুনে পুড়লো আবাসনের ১০ ঘর

Sharing is caring!

বরিশালের বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এ আগুনের সূত্রপাত  হয়। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে খেজুরবাড়ি আবাসনের আব্দুর জব্বারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. জামাল, রেনু বেগম, নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, এনায়েত হোসেন, সমীর, সালাউদ্দিন, ফারুক হোসেন ও মো. ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সার্বিক সহায়তার কথা জানান তিনি।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়িকাপড় ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দুই কেজি চিরা, এক কেজি চিনি ও এক প্যাকেট নুডুলস বিতরণ করেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD