বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Sharing is caring!

বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (০৫
সেপ্টেম্বর) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের
ভারপ্রাপ্ত বিচারক এম এ হামিদ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত  ফারুক হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর এলাকার
নিহত মোসলেম ফকিরের ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারি রফিকুল
ইসলাম। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৪ মে রাত ৮ টার দিকে
কথাকাটির এক পর্যায়ে ফারুক হোসেন তার বাবা মোসলেম ফকিরের মাথায় লোহার রড
দিয়ে আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে মোসলেম ফকিরকে উদ্ধার
করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত
বলে ঘোষনা করে । এ ঘটনায় নিহত মোসলেম ফকিরের অপর ছেলে আমিনুল ইসলাম পরের
দিন ২৫ মে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। একই সালের ২৮ আগষ্ট
আদালতে পুলিশ চার্জশীট দাখিল করে। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে
আজ এ রায় প্রদান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD