শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশাল মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

বরিশালে মাদক মামলায় ফারুক হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে
আদালত।  বৃহষ্পতিবার (০৫) সেপ্টেম্বর বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের
বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত ফারুক হোসেন
বরিশাল নগরের কাউনিয়া কালাচাঁনবাড়ি এলাকার বাসিন্দা নান্না মিয়ার ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ২০ মে  কাউনিয়া থানা পুলিশ
সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ১২ বোতল ফেন্সিডিল ও ৩২
গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় এসআই ভবেশ চন্দ্র পাল বাদী হয়ে মাদক
নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। থানার এসআই এ আর মুকুল একই সালের
২৭ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহন
শেষে আসামীর অনুপস্থিতিতে রায় ঘোষানা করেন। রায়ে হেরোইন রাখার দায়ে
যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের
কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ফেন্সিডিলের জন্য ৬ বছরের সশ্রম
কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান
করা হয়। পাশাপাশি আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী
করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD