বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে পলিথিন বিরোধী অভিযানে ২ জনের জেল-জরিমানা

বরিশালে পলিথিন বিরোধী অভিযানে ২ জনের জেল-জরিমানা

Sharing is caring!

বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় এবং বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স জৈনপুরী এন্টারপ্রাইজের প্রোপাইটর মো: সাইদুর ইসলামকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায় ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে মেসার্স সিকদার এন্ড সন্সের প্রোপাইটর মো: নাঈম সিকদারকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায় ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক  মো: তোতা মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD